1 Answers
'নীতিবিদ্যা' বলতে মানুষের 'আচার-আচরণ' সম্পর্কীয় বিজ্ঞানকে বোঝায়। নীতিবিদ্যা মানুষের আচরণের 'ভালোত্ব-মন্দত্ব', 'ঔচিত্য- অনৌচিত্য', 'রীতিনীতি', 'অভ্যাস' প্রভৃতি নিয়ে আলোচনা করে। সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার বা ইচ্ছাকৃত ক্রিয়ার মূল্য বিচার করাই হলো নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয়।
8 views
Answered