1 Answers
ক্রেডিট কার্ডহোল্ডার নির্দিষ্ট সীমা পর্যন্ত ধার স্বরূপ অর্থ উত্তোলন বা বাকিতে কেনাকাটার সুযোগ পায় বিধায় ক্রেডিট কার্যকে একধরনের ধার বলা হয়।
যে প্লাস্টিক চৌম্বক ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে গ্রাহক স্বল্পমেয়াদি ঋণ সুবিধা পাওয়াসহ বাকিতে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারে তাকে ক্রেডিট কার্ড বলে। ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কার্ডগ্রহীতাকে নির্দিষ্ট। সীমা পর্যন্ত অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে। এর দ্বারা কার্ড গ্রহীতা কেনাকাটা, বিল পরিশোধ এবং অন্যান্য আর্থিক লেনদেন সম্পাদন করতে পারে। মাস শেষে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা সুদসহ কার্ডগ্রহীতাকে পরিশোধ করতে হয়। তাই ক্রেডিট কার্ডকে এক ধরনের ধার বলা হয়।
4 views
Answered