1 Answers

ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজিনেসের একটা বিশেষ রূপ বা ধরন যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই- রিটেইলিংকে e-shop, e-store, internet shop, Web shop, Web store, Online store, Virtual store, e-terling ইত্যাদি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। একজন গ্রাহক দোকানে যেয়ে দেখেশুনে মূল্য যাচাই করে যেভাবে পণ্য ক্রয় করে এবং মূল্য পরিশোধ করে পণ্য নিয়ে আসে, ই-রিটেইলিং এর ক্ষেত্রে তার প্রয়োজন হয় না। এক্ষেত্রে ক্রেতা ইন্টারনেটে দোকানের ওয়েব সাইটে যেয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে। অনেক সময় একই ধরনের পণ্য সরবরাহকারীকে প্রতিষ্ঠান সম্মলিতভাবে ওয়েব পেজ খুলে গ্রাহকদের পণ্য ও মূল্য বিষয়ে তুলনা করার ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়।

4 views

Related Questions