1 Answers
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবা বিক্রয় কার্যকেই ই- রিটেইলিং বলে।
ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজনেসের একটা বিশেষ রূপ যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই-রিটেইলিং পদ্ধতিতে একজন ক্রেতা বা ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য ইন্টারনেটে সার্চ করতে পারে অথবা সরাসরি পরিচিত ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে। ই- রিটেইলিং এর মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা সম্পর্কে ক্রেতাদেরকে উৎসাহিত করে সেগুলো বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।
5 views
Answered