1 Answers

একজন উদ্যোক্তা হওয়ার জন্য যে সকল গুণ থাকা প্রয়োজন ব্যক্তির মধ্যে তা আছে কি না, থাকলে কোন মাত্রায় রয়েছে, ঘাটতি থাকলে তা কতটা পূরণ সম্ভব- এ সকল বিষয়ে ব্যক্তির নিজস্ব বিচার বিশ্লেষণকে উদ্যোক্তার আত্মবিশ্লেষণ বলে।

উদ্যোগ নিলেই সফল উদ্যোক্তা হওয়া যায় না। এর সফল বাস্তবায়নের পরই তা কার্যত উদ্যোগ এবং ব্যক্তি সফল উদ্যোক্তা হিসেবে সমাদৃত হয়। তাই নতুন চিন্তা গ্রহণে সেই চিন্তাটা কতটা বাস্তবায়নযোগ্য এবং চিন্তাকারীর তা বাস্তবায়নের মতো অবস্থা আছে কি না তা অবশ্যই গুরুত্বের সাথে বিচার-বিশ্লেষণের প্রয়োজন পড়ে। তাই উদ্যোক্তার জন্য আত্মবিশ্লেষণ প্রয়োজন।

5 views

Related Questions