1 Answers

ফল জাতীয় খাদ্যদ্রব্যের প্রকৃতিগত ও গুণগত পরিবর্তন না ঘটিয়ে ব্যবহার উপযোগী করে রাখার বিশেষ পদ্ধতিই হলো ফল সংরক্ষণ।

ফল সংরক্ষণের মাধ্যমে অমৌসুমে ফলের চাহিদা পূরণ করা যায়। ফলে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ। সংরক্ষিত ফল দিয়ে সারা বছরের সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করা যায়। বাংলাদেশে মৌসুমের সময় উৎপাদিত ফলের উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়। অথচ সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলে তা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে সক্ষম। বর্তমানে বেকার জনগোষ্ঠী সংরক্ষণ শিল্পের সাথে যুক্ত হয়ে কর্মসংস্থানের সংকট দূর করতে পারে। এছাড়াও সংরক্ষিত ফল বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শিল্পের কাঁচামালের সরবরাহ বাড়ানোর জন্যও ফল সংরক্ষণ করা প্রয়োজন।

5 views

Related Questions