1 Answers
কোনো নির্দিষ্ট এলাকার ব্যবসায়ী বা শিল্পপতিগণ স্বার্থরক্ষা ও উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টায় যে অমুনাফাভোগী সংগঠন প্রতিষ্ঠা করে থাকে তাকে শিল্প ও বণিক সমিতি বলে।
শিল্প ও বণিক সমিতির অন্যতম কাজ হলো দেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কিত নীতিমালা বাস্তবায়ন করা। সমিতিটি শিল্প ও বণিকসভায় পরামর্শ দান, বাজার সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করে সদস্যদের সহায়তা প্রদান করে। এছাড়া শিল্প ও বণিক সমিতি সদস্যদের। মুখপাত্র হিসেবে তাদের অভাব-অভিযোগ সম্পর্কে সরকারকে অভিহিত করে বণিকদের তথা ব্যবসায় উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে।
4 views
Answered