1 Answers
সমবায় সমিতি হচ্ছে আইনসৃষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান।
এটি একাধিক ব্যক্তির সমন্বিত সহযোগিতায় ও প্রচেষ্টায় পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে সমবায় সমিতিসমূহ বর্তমানে সমবায় সমিতি আইন, ২০০১ ও সমবায় বিধিমালা, ২০০৪ অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এ ধরনের প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে যেসব কাজ সম্পাদন করা হয় সেগুলো হলো যথাক্রমে (১) উদ্যোগ গ্রহণ (২) নিবন্ধনের আবেদন (৩) নিবন্ধনপত্র সংগ্রহ (৪) কার্যারম্ভ।
4 views
Answered