1 Answers

বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ সাতটি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপআঞ্চলিক জোট গঠন করেছে, তাকে বিমসটেক বলে।

বঙ্গোপসাগর অঞ্চলের দেশসমূহ নিজেদের ব্যবসায়-বাণিজ্য ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে এ সংস্থা গঠন করে। এটি একটি শিল্প ও ব্যবসায় সহায়তাকারী সংস্থা। বিমসটেক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করে।

4 views