1 Answers

ঔষধি গুণসম্পন্ন মশলা ফসলের মধ্যে আদা অন্যতম। আদায় ভিটামিন এ এবং প্রয়োজনীয় পরিমাণে খনিজ পদার্থ যেমন- ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায়। আদা জ্বর ও ব্যথায় বেশ উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধ করে। আদার রস মধু মিশিয়ে খেলে কাশি দূর হয় ও পেট ব্যথা কমাতে সাহায্য করে। পাকস্থলী ও লিভারের কার্যক্ষমতা বাড়ায়। আদা স্মৃতিশক্তি বৃদ্ধি করে ও রক্তশূন্যতা দূর করে। আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আদা সাহায্য করে।

4 views