1 Answers
জীবন বিমা ব্যতীত অন্য সকল বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। বিমা চুক্তির শর্তানুযায়ী বিমাকারী প্রিমিয়ামের প্রতিদানে বিমাগ্রহীতাকে আর্থিক সহায়তা দেয়, ক্ষতিপূরণ করে এবং ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে। সাধারণ বিমায় বিমাকৃত সম্পত্তি ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হলে সম্পত্তির যে ক্ষতি হয়, তা বিমাকারী চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ করে বলে বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।
5 views
Answered