1 Answers

চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান বিধায় একে চূড়ান্ত সদ্বিশ্বাসের বা পরম বিশ্বাসের চুক্তি বলা হয়। বিমার পক্ষসমূহকে অবশ্যই একই উদ্দেশ্যে পারস্পরিক সদ্বিশ্বাসের ভিত্তিত্তে চুক্তিতে আবদ্ধ হতে হবে। এ চুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো অবস্থাতেই কোনো তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অথবা আচার-আচরণের মাধ্যমে গোপন করতে পারবে না। যদি কোনো পক্ষ তথ্য গোপন করে এবং তা পরবর্তীকালে প্রকাশিত হলে উক্ত চুক্তি বাতিল হয়ে যায়। সংগত কারণেই বলা যায়, বিমাচুক্তি হচ্ছে একটি সদ্বিশ্বাসের চুক্তি।

4 views

Related Questions