1 Answers
পেটেন্ট বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষার সনদ। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর ওপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার, যার ফলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন।
পেটেন্ট বলতে মূলত মেধা ও মননশীল সম্পদ বোঝায়, যা সরকারের নিয়ন্ত্রণে এবং উদ্ভাবক বা আবিষ্কারকের অধিকারে রাখা হয়। পেটেন্ট আবিষ্কারক বা উদ্ভাবকের আবিষ্কারসংক্রান্ত মালিকানা নিশ্চিত করে। তাই পেটেন্ট উদ্ভাবকের জন্য অত্যাবশ্যকীয়।
4 views
Answered