1 Answers
নিবন্ধিত পেটেন্ট ব্যতীত আইনগত প্রতিকার পাওয়া যায় না বিধায় পেটেন্ট নিবন্ধন গুরুত্বপূর্ণ।
কোনো আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য পেটেন্টের মাধ্যমে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে শিল্পে প্রয়োগযোগ্য আবিষ্কার বা কোনো কারিগরি সমস্যার সমাধানের জন্য স্বীকৃতি দেওয়া হয়। পেটেন্টের ক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রয় করতে পারে না। পেটেন্ট অসাধু ব্যবসায়ী কর্তৃক বিধি লঙ্ঘন করে নকল পণ্য বাজারে বিক্রয় রোধ করে। এটি উদ্ভাবনকারীকে আর্থিক ক্ষতি হতে রক্ষা করে। তবে পেটেন্ট নিবন্ধিত না থাকলে আইনগত প্রতিকার পাওয়া যায় না বিধায় পেটেন্ট নিবন্ধন গুরুত্বপূর্ণ।
4 views
Answered