1 Answers
এম এ খালেকের আবিষ্কারটি পেটেন্ট আইনে নিবন্ধন করা হয়েছে। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা সেবার ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন। ব্যবসায় জগতে প্রায়ই দেখা যায় প্রতিযোগিতায় টিকতে না পেরে কিছু অসাধু ব্যবসায়ী সুনামধারী কোনো আবিষ্কৃত পণ্য বা সেবা নকল করে বাজারে বিক্রয় করে স্বত্বাধিকারীকে ক্ষতিগ্রস্ত করেন। পেটেন্ট এর মাধ্যমে এরূপ নকল বা প্রতারণা রোধ করা সম্ভব হয়।
উদ্দীপকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার খালেক কর্তৃক উদ্ভাবিত সফটওয়্যারটি যেহেতু এক ধরনের নতুন উদ্ভাবিত সেবা এবং নিবন্ধন করার পর তা বিক্রয় করা সম্ভব হয়েছে।
তাই বলা যায়, এম এ খালেকের আবিষ্কারটি পেটেন্ট আইনে নিবন্ধন করা হয়েছে।