1 Answers

সরকারি বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় এমন একটি সরকারি সেবা ও বেসরকারি যৌথ উদ্যোগ যা সরকার এবং এক বা একাধিক বেসরকারি কোম্পানির যৌথ অর্থসংস্থান ও পরিচালনার মাধ্যমে সম্পাদিত হয়।

মূলত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রধান প্রধান খাতসমূহে অবকাঠামোগত উন্নয়ন ও জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয়। এ সংগঠনের উদ্যোগে সরকারের অনুমোদন ও সহায়তায় বেসরকারি খাতের অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন অবকাঠামো থেকে সরকার ও জনগণ চুক্তিকৃত মূল্য বা ফি পরিশোধের মাধ্যমে সেবা ক্রয় ও সংগ্রহ করে।

5 views

Related Questions