1 Answers

কোনো অংশীদার চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হয়।

ঐচ্ছিক অংশীদারি ব্যবাসয়ে চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য ব্যবসায় গঠিত হলেও উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের পরও এরূপ ব্যবসায় চলতে থাকে। এ ধরনের ব্যবসায়ের অংশীদারগণ বা যেকোনো একজন অংশীদার কর্তৃক বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত ব্যবসায় চলতে থাকে। এরূপ ব্যবসায়ের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না।

5 views