1 Answers

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ অংশীদার বলে।

সাধারণ অংশীদারের দায় সব সময়ই অসীম হয় এবং ব্যবসায়ের গঠন ও পরিচালনায় এরূপ অংশীদাররাই মুখ্য ভূমিকা পালন করে। এ ধরনের অংশীদারদের দায়িত্ব ও কর্তৃত্ব অংশীদারি চুক্তিতে সাধারণত নির্দিষ্ট থাকে। অন্যথায় অংশীদারি আইনের বিধান অনুযায়ী তারা নির্দিষ্ট কর্তৃত্ব ভোগ করে ও দায়িত্ব পালনে বাধ্য থাকে। এ কারণেই অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদার গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions