1 Answers
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।
অংশীদারি ব্যবসায়ের পৃথক আইনগত সত্তা থাকে না। অংশীদারদের ব্যক্তিগত সত্তাবলে এটি পরিচিত ও পরিচালিত হয়। তাই অংশীদারদের ইচ্ছা-অনিচ্ছা, পারস্পরিক দ্বন্দ্ব-অবিশ্বাস, কারও মৃত্যু, দেউলিয়াত্ব ইত্যাদি যেকোনো কারণে এরূপ ব্যবসায়ের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। তাই অংশীদারি ব্যবসায় সহজে বিলুপ্ত হয়।
6 views
Answered