1 Answers
শীতকালে গবাদিপশুর সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরি। শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে। ফলে গবাদিপশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যেমন-নিউমোনিয়া। গবাদিপশুকে সুস্থ ও রোগমুক্ত রাখার জন্য এবং অতিরিক্ত ঠাণ্ডার হাত থেকে রক্ষার জন্য পশুর ঘরের চারপাশে বাতাস চলাচল বন্ধ করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ঘরের মেঝেতে খড় বিছিয়ে দিতে হবে। এতে মেঝে থেকে গবাদিপশুর ঠাণ্ডা লাগবে না। ফলে গরু রোগাক্রান্ত হবে না। তাই শীতকালে গবাদিপশুর পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ।
4 views
Answered