1 Answers
অণুজীব বা জীবাণু দিয়ে যে সার তৈরি করা হয় তাকে অণুজীব সার বলে। ক্রমবর্ধনশীল জনসংখ্যার খাদ্য ঘাটতি পূরণে রাসায়নিক সারের পাশাপাশি অণুজীব সারের ব্যবহার ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। এই সার মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটির উর্বরতা বাড়ায়। অণুজীব সারের উৎপাদন ব্যয় কম, সুনির্দিষ্ট মৃত্তিকা ও ফসলের জন্য ক্ষুদ্রায়তন গবেষণাগারে উৎপাদন করা সম্ভব। এটি মাটি, জলাশয়, ফসল, পশু বা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় না। তাই, অণুজীব সার ব্যবহার করা হয়।
4 views
Answered