1 Answers
মাটির উর্বরতা বৃদ্ধিসহ ফসলের পুষ্টি চাহিদা পূরণে অণুজীব সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অণুজীব সার বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে উর্বরতা বাড়ায়। মাটিতে জৈব পদার্থ যুক্ত করে ফসলের ফলন (যেমন- গম ও ধানের ১৫-২৫%, মসুরের ১৫-৪০%, সয়াবিনের ৭৫-২০০%) ও গুণগত মান বৃদ্ধি করে। ডাল জাতীয় ফসলের দানায় আমিষের পরিমাণ ৫০-১০০% বৃদ্ধি পায়। জমিতে অণুজীব সার ব্যবহারে প্রায় ১০-৪০% রাসায়নিক সার কম লাগে। এ সার ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং উৎপাদিত ফসলেও কোনো ক্ষতিকারক উপাদান থাকে না। এ ধরনের সার জমিতে ব্যবহারের ফলে ফসলের খরা ও রোগ সহনশীলতা বাড়ে। এসকল কারণে অণুজীব সার পরিবেশবান্ধব।
4 views
Answered