1 Answers

যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার ও সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন এবং মূলধন ফেরত দেওয়ার অবশিষ্ট লভ্যাংশ ও মূলধন ফেরত পায় তাদেরকে প্রবর্তকদের শেয়ার বলে।

কোম্পানির গঠন খরচ বা অন্যান্য ব্যয় বহন করার জন্য প্রবর্তকদের অনেক সময় নগদ টাকা না দিয়ে কোম্পানি এরূপ শেয়ার দিয়ে থাকে। এরূপ শেয়ার মালিকগণ অন্য সকল শেয়ার মালিকদের মুনাফা ও মূলধন ফেরত দেওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে তার সবকিছুই এরা পায়। যদি না থাকে তবে এরা কিছুই পায় না। জনসাধারণের নিকট প্রবর্তকদের শেয়ার বিক্রয়ের প্রশ্ন আসে না বিধায় এরূপ শেয়ার হস্তান্তরযোগ্য নয়।

4 views

Related Questions