1 Answers
সদস্য সংখ্যা বেশি হওয়ার সুযোগে এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে যেকোনো সময় অর্থ সংগ্রহের সুযোগ থাকায় এক্ষেত্রে সহজেই অধিক মূলধন সংগ্রহ করা যায়। সাধারণত জনগণের কাছে শেয়ার বিক্রয় করে যৌথমূলধনী কোম্পানি মূলধন গঠনে ভূমিকা রাখে। এছাড়াও কোম্পানি সংগঠন ঋণপত্র বিক্রয়, সঞ্চিতি তহবিল, অবলেখসহ বিভিন্ন উৎস থেকেও মূলধন সংগ্রহ করে মূলধন গঠনে ভূমিকা রাখে।
5 views
Answered