1 Answers
একমালিকানা ব্যবসায় সংগঠন সবচেয়ে জনপ্রিয় সংগঠন।'
একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায় গঠন করা সহজ। মালিক নিজেই মূলধনের যোগান দেয়, ঝুঁকি বহন করে, পরিচালনা করে, মুনাফা ভোগ করে, পরিকল্পনা প্রণয়ন করেন এবং নিয়ন্ত্রণকার্য সম্পাদন করেন। নিজের ইচ্ছেমতো বিলোপসাধন করতে পারেন। এ ব্যবসায়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। এটি একটি স্বাধীন ব্যবসায় সংগঠন। এসব সুবিধার কারণে একমালিকানা ব্যবসায় সংগঠন সবচেয়ে জনপ্রিয় সংগঠন।
6 views
Answered