1 Answers

কোনো মাটির অম্লমান ৭ এর বেশি হলে ঐ মাটিতে ক্ষারত্ব দেখা যায়।

চুনাপাথর, ডলোমাইট, ক্যালসাইট ইত্যাদি ক্ষারীয় শিলাতে অধিক পরিমাণ Ca ও Mg থাকায় মাটি ক্ষারীয় হয়। তাপমাত্রা বেশি ও বৃষ্টিপাত কম হলে ক্ষারীয় উপাদান (Na ও Ca) এর অধঃক্ষেপ পড়ে না। এতে মাটির উপরের স্তরে ক্ষারীয় দ্রব্য জমে ক্ষারত্ব বৃদ্ধি পায়। জমিতে দীর্ঘদিন ক্ষারীয় সার (Na₂CO₃) ব্যবহারে মাটি ক্ষারীয় হয়। সামুদ্রিক লোনা পানিতে জমি প্লাবিত হলে মাটির লবণাক্ততা বাড়ে। এছাড়াও জমিতে অধিক সোডিয়ামযুক্ত লোনা পানি দ্বারা সেচ দিলে ক্ষারত্ব বৃদ্ধি পায়।

8 views

Related Questions