1 Answers
উদ্যান ফসল স্বল্প পরিসরে পারিবারিক প্রয়োজনে ও শখের বসে চাষ করা হয়।
উদ্যান ফসল চাষের মাধ্যমে পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি পারিবারিক ক্ষুদ্র আয় বাড়ানো যায়। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের অবসর সময়ের সদ্ব্যবহার হয়। পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। বয়স্ক ফল গাছ থেকে উন্নতমানের টিম্বার উৎপাদন করা যায়, যা ঘরের খুঁটি তৈরিতে ও জ্বালানি হিসেবে ব্যবহার হয়। উদ্যান ফসল থেকে পরিবারের জন্য কবিরাজী ওষুধ তৈরি করা যায়। এভাবে উদ্যান ফসলের বহুবিধ ব্যবহারের মাধ্যমে পারিবারিক সচ্ছলতা অর্জন করা যায়।
4 views
Answered