1 Answers
বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে রেললাইনের পাশে, প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠে তাকে সামাজিক বন বলে। সামাজিক বনে বিভিন্ন ফলজ বৃক্ষ লাগানো হয়। সামাজিক বন থেকে মানুষ ফলের চাহিদা পূরণ করে, ভূমিক্ষয় রোধ করে, কুটির শিল্প তৈরির কাঁচামাল পায়, ঘরবাড়ি তৈরির কাঠ পায়, জ্বালানি কাঠ পায়। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। অতএব বলা যায়, সামাজিক বন জনগণের উপকার করে।
4 views
Answered