1 Answers

সামাজিক প্রপঞ্চসমূহের ভূমিকা ও কার্যাবলি নিয়ে ক্রিয়াবাদী মতবাদ গোষ্ঠী আলোচনা করে।

ক্রিয়াবাদী মতবাদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞানীরা মনে করেন, অস্তিত্বের তাগিদে হলেও ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ভূমিকা পালন করে চলে। এ কারণে সমাজ পর্যালোচনায় ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ইত্যাদি সামাজিক প্রপঞ্চসমূহের ভূমিকা ও কার্যাবলির ওপর বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। ক্রিয়াবাদী মতবাদ গোষ্ঠীর অন্যতম দিকপাল হচ্ছেন র‍্যাডক্লিফ ব্রাউন, আর. কে. মার্টন, ট্যালকট পারসন্স প্রমুখ।

5 views

Related Questions