1 Answers
মণিপুরি নৃগোষ্ঠীকে দুইটি শাখায় ভাগ করা হয়। যথা- (১) বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং (২) মৈতৈ মণিপুরি। এ দুটি শাখার ধর্মীয় বিশ্বাসের মধ্যে ভিন্নতা রয়েছে।
মৈতৈ মণিপুরিরা তাদের ঐতিহ্যবাহী প্রাচীন ধর্ম 'আপোকপা'-এর অনুসারী। তাদের প্রধান দেব-দেবীরা হলেন- সানামাহি, পাখংবা, শিদাবা ইত্যাদি। অন্যদিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদের অনুসারী। তাদের গ্রামে প্রাত্যহিক পূজা-অর্চনা পরিচালনা করার জন্য একটি মন্দির থাকে। এসব মন্দিরে রাধাকৃষ্ণ, বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ ও গৌরাঙ্গের মূর্তি শোভা পায়। তারা যেসব পূজা পালন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শিব পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জগতবন্ধু পূজা, চৈতন্য পূজা ইত্যাদি।
4 views
Answered