1 Answers

বাংলাদেশে বসবাসরত অনেক নৃগোষ্ঠী (মণিপুরি, সাঁওতাল, খাসিয়া, গারো ইত্যাদি) নৃত্যকে কেবল বিনোদন হিসেবে বিবেচনা করে না, বরং তারা এর মাধ্যমে তাদের ঐতিহ্য তুলে ধরে। উদাহরণ হিসেবে বলা যায়, মণিপুরি নৃগোষ্ঠী মনে করে নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। পাশাপাশি নৃত্য তাদের নিজস্ব সংস্কৃতিকেও তুলে ধরে। মণিপুরিদের মতোই সাঁওতাল, খাসিয়া কিংবা গারো সম্প্রদায় নৃত্যকে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করে। এজন্যই বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্যের মাধ্যমে তাদের ঐতিহ্যকে তুলে ধরে।

5 views

Related Questions