1 Answers
প্রত্নতত্ত্ববিদরা প্রত্নতাত্ত্বিক সময়কাল নিরূপণে রেডিও কার্বন ডেটিং-১৪ পদ্ধতি ব্যবহার করেন।
১৯৪৭ সালে উইলার্ড লিবি নামের একজন মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেন যে, জৈব বস্তুসামগ্রী, যেমন-কাঠ, কয়লা, হাড়, শিং ইত্যাদি যেগুলো একসময় কোনো না কোনো প্রাণসত্তার অংশ ছিল, সেগুলো প্রকৃতি থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন-১৪ গ্রহণ করে। এ পরিমাণ পরবর্তীতে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করে বস্তুটির সঠিক বয়স বের করা যায়। এ আবিষ্কারের পর থেকেই প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সঠিক সময়কাল নির্ণয়ের জন্য রেডিও কার্বন ডেটিং-১৪ পদ্ধতি ব্যবহার শুরু করেন।
5 views
Answered