1 Answers
প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ বলতে ব্যবহৃত হাতিয়ার নির্মাণ উপকরণের ভিত্তিতে মানুষের ইতিহাসের যুগ-বিভাজনকে বোঝায়।
প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাপ্ত তথ্য এবং হাতিয়ার তৈরির উপাদানের ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদরা মানুষের ইতিহাসকে পাঁচ ভাগে ভাগ করেছেন। যথা- (১) প্রাচীন প্রস্তর যুগ, (২) নব্যপ্রস্তর যুগ, (৩) তাম যুগ, (৪) ব্রোঞ্জ যুগ এবং (৫) লৌহ যুগ। হাতিয়ার তৈরির উপকরণ ও কৌশল যদিও প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগের মূল ভিত্তি, তবুও এ ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক উপাদানকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
4 views
Answered