1 Answers
বিশিষ্ট সমাজবিজ্ঞানী স্পেংলার তাঁর 'The Decline of the West' গ্রন্থে আবর্তনবাদ মতবাদের অবতারণা করেন।
স্পেংলারের মতে, পৃথিবীর প্রত্যেক সংস্কৃতি পর্যায়ক্রমে চারটি স্তরের ভিতর দিয়ে নিয়মিতভাবে আবর্তিত হয়। সংস্কৃতির আবর্তনের এ স্তরগুলোকে তিনি প্রকৃতির ঋতুচক্রের মতো বসন্ত, গ্রীষ্ম, শীত প্রভৃতি নামকরণ করেছেন। তিনি প্রাচীন সভ্যতাগুলোর উত্থান ও পতন চক্রাকার মতবাদের নিরিখেই চিন্তা করেছেন। গ্রিক, রোমান, মিসরীয় প্রভৃতি সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংস অধ্যয়ন করে তিনি এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সব সভ্যতা কতকগুলো স্তর অতিক্রম করে চলে। আর সেগুলো হচ্ছে উন্মেষ, পূর্ণতা ও ধ্বংস। পৃথিবীর সব সভ্যতাই আবর্তনশীল বলে তিনি মত প্রকাশ করেন।
6 views
Answered