1 Answers

রিফাতের মধ্যে সমাজ পরিবর্তনের যে প্রত্যয়টির সন্নিবেশ ঘটেছে তা হলো প্রগতি।

সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি। প্রগতির মৌলিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা। যেমন- শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রগতি। অন্য কথায় বাঞ্চিত পরিবর্তনই প্রগতি। আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ধনতান্ত্রিক সমাজব্যবস্থাকে যদি পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত করা যায় তবে সেটি প্রগতির রূপ লাভ করে।

রিফাত উচ্চতর শিক্ষার্জন শেষে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে চায়। সে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে স্বচ্ছ ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সমাজের বাঞ্চিত পরিবর্তন ঘটাতে চায়। তার এ ধারণা প্রগতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আমরা বলতে পারি যে, রিফাতের মধ্যে প্রগতি প্রত্যয়টির সন্নিবেশ ঘটেছে।

4 views

Related Questions