1 Answers

আদিম সমাজে কোনো শ্রেণিবিভেদ না থাকার কারণে এ সমাজব্যবস্থাকে আদিম সাম্যবাদী সমাজব্যবস্থাও বলা হয়ে থাকে। আজ অবধি পৃথিবীতে যত সমাজব্যবস্থার অভ্যুদয় ঘটেছে তার মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন এবং বেশি দিন স্থায়ী ছিল। আজ থেকে ২০ লাখ বছর আগে এই সমাজব্যবস্থার অভ্যুদয় হয়েছিল। আর আট/নয় হাজার বছর আগে শ্রেণি বিভক্ত সমাজের অভ্যুদয়ের আগ পর্যন্ত তা টিকে ছিল। এ সমাজে উৎপাদন শক্তি ছিল খুবই সরল ও অনুন্নত। ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না। সব সম্পত্তিই ছিল যৌথ সম্পত্তির অন্তর্ভুক্ত। শ্রেণিবিভাগও প্রায় অজ্ঞাত ছিল।

8 views

Related Questions