উদ্দীপকের জনি ও পিনুর আচরণ তোমার পাঠ্যবইয়ের যে দুটি প্রত্যয়কে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জনি ও পিনুর আচরণ যথাক্রমে আমার পাঠ্যবইয়ের বিচ্যুতি ও অপরাধ প্রত্যয়কে নির্দেশ করে।
বিচ্যুতি বলতে বোঝায় সমাজের স্বাভাবিক এবং বাঞ্চিত আচরণের বিরোধী বা পরিপন্থি কোনো কাজ। অপরাধবিজ্ঞানী পোপেনো বলেন, বিচ্যুতি হলো এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক আদর্শকে ভঙ্গ করে। মার্কিন সমাজবিজ্ঞানী ই. এ. রস বলেন, বিচ্যুত আচরণ হলো সেই আচরণ, যা সমাজ আশা-আকাঙ্ক্ষা করে না। অর্থাৎ বিচ্যুতি হলো সেই আচরণ যার জন্য আইন কর্তৃক কোনো শাস্তির বিধান নেই কিন্তু এটি সামাজিকভাবে ঘৃণিত। যেমন- মদপান করা, জুয়া খেলা ইত্যাদি। অন্যদিকে অপরাধ হলো সেই আচরণ যা সমাজ কর্তৃক স্বীকৃত নয় এবং এর জন্য আইনে শাস্তির বিধান রয়েছে। আবার কেউ কেউ বলেন, অপরাধ হচ্ছে সেই আচরণ যা সমাজের জন্য ক্ষতিকর এবং এর মোকাবিলা করার জন্য সংঘবদ্ধ সমষ্টির প্রয়োজন হয়। অপরাধ প্রসঙ্গে স্টিফেন বলেন, অপরাধ হচ্ছে যেসব কাজ করা বা না করা যার জন্য আইন শাস্তির বিধান করে। অপরাধের উদাহরণ হচ্ছে- চুরি, ডাকাতি, খুন, ছিনতাই ইত্যাদি।
উদ্দীপকে জনি বড়দের সম্মান করে না, কথায় কথায় খারাপ শব্দ ব্যবহার করে, এমনকি বাবা মায়ের সেবাও করে না। পূর্বোক্ত বিচ্যুতি সম্পর্কিত আলোচনার ওপর ভিত্তি করে বলা যায়, জনির আচরণ বিচ্যুতি। অন্যদিকে পিনু সহপাঠীদের সাথে মিশে মাদক সেবন করে এবং মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। পূর্বোক্ত অপরাধ সম্পর্কিত আলোচনার বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায়, পিনুর আচরণ অপরাধের সাথে সম্পর্কিত। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, অপরাধ হচ্ছে সেই কাজ যার জন্য আইন শাস্তির বিধান করে। পক্ষান্তরে বিচ্যুতি হলো সমাজ অনাকাঙ্ক্ষিত আচরণ যার জন্য আইন কর্তৃক শাস্তির বিধান নেই।