1 Answers
সমাজকাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে সমাজে মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যমকে বোঝায়।
সমাজে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে মানুষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। ভাষা মানুষের ভাবের আদান-প্রদানের প্রধান মাধ্যম। তাই এটি মানব সমাজকাঠামোর অন্যতম মৌল ভিত্তি। ভাষা সভ্যতা ও সংস্কৃতির অঙ্গ। কারণ প্রাচ্য ও পাশ্চাত্যের সব প্রাচীন সভ্যতা বিকশিত হয়েছে ভাষার বিকাশের মাধ্যমে।
5 views
Answered