1 Answers
কিয়াস (قِيَاسٌ) ইসলামি শরিয়তের চতুর্থ উৎস। তাই এটি ছাড়া ইসলামকে সম্পূর্ণ জীবনব্যবস্থা বলা যায় না। কিয়াস ব্যতীত ইসলাম একটি গতিহীন ও সংকীর্ণ জীবনাদর্শে পরিণত হয়। ফলে সব দেশের ও সব কালের দাবি মেটানো অসম্ভব হয়ে পড়ে। যেসব সমস্যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যায় না, কিয়াসের মাধ্যমে সেগুলোর সমাধান করা যায়। কিয়াসই ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনাদর্শে পরিণত করে। এ কারণেই কিয়াসকে ইসলামি শরিয়তের উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি ইসলামকে পূর্ণতা দান করেছে।
4 views
Answered