1 Answers

কুরআন ও হাদিসের নতুন কোন বিষয়ের সমাধান না পেলে সেক্ষেত্রে ইসলামি শরিয়াহর তৃতীয় উৎস ইজমার মাধ্যমে সমাধান করতে হবে। মানবজীবন গতিশীল। ইসলামি সমাজ ব্যবস্থাও এর ব্যতিক্রম নয়। এ কারণে জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন হাদিসে নতুন সমস্যাগুলোর সবকটির সরাসরি সমাধান পাওয়া যায়না। এ সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ।

উদ্দীপকের রসুলপুর গ্রামে নতুন সমস্যা হিসেবে চোরের উপদ্রব বৃদ্ধি পায়। আর এ সমস্যা সমাধানের জন্য গ্রামের বয়োজ্যেষ্ঠগণ একটি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন। যেটি ইজমার অন্তর্ভুক্ত। এভাবে যুগে যুগে অসংখ্য সমস্যার উদ্ভব ঘটে যেগুলোর সমাধান সরাসরি কুরআন-হাদিসে পাওয়া যায় না। এক্ষেত্রে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সহায়তা নিতে হয়। ইজমার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সম্মিলিতি সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদদের নিকট পেশ করেন। সকলে যদি এই সমাধানকে কুরআন-হাদিসের অনুসারী বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। এভাবে যুগের পরিবর্তনের সাথে সাথে নবউদ্ভাবিত সমস্যার সমাধান ইজমার মাধ্যমে করতে হয়।

4 views

Related Questions