1 Answers

অশ্লীল আচরণ মানুষের জীবন ধ্বংস করে দেয় বলে এ ধরনের আচরণ বর্জন করা প্রয়োজন। অশ্লীলতা একটি মারাত্মক নৈতিক ত্রুটি। ইসলামে এর কোনো স্থান নেই। কারণ এ ধরনের আচরণ মানুষের নৈতিক জীবন ধ্বংস করে দেয়। মানুষকে পশুত্বের অসহনীয় জীবন উপহার দেয়। যার কারণে ইসলামের উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের যে আদর্শ তা প্রতিষ্ঠায় বিঘ্ন সৃষ্টি হয়। ফলে ব্যক্তি ও সমাজজীবন ধ্বংসের মুখে পড়ে। তাই অশ্লীল আচরণ বর্জন করা উচিত।

8 views

Related Questions