1 Answers

কুরআন মাজিদের অনন্য নির্দেশনা অনুসরণ করে আদর্শ নৈতিক জীবন গঠন করা যায়। আল কুরআন মানুষকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার পরামর্শ দেয়। সাথে সাথে সবরকমের পাপাচার, গিবত, হত্যা, অশালীন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এ কুরআনে নৈতিক উৎকর্ষকে মানুষের মর্যাদার মাপকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে। কুরআনে দৈহিক পবিত্রতার পাশাপাশি মানুষের অন্তরের শুদ্ধতাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করলে একজন মানুষ পুত-পবিত্র আদর্শ নৈতিক জীবন গঠন করতে পারবে।

5 views

Related Questions