1 Answers

পরিবেশ সংরক্ষণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ করা জরুরি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। ইসলামে গাছ লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (স) বলেন, "যদি নিশ্চিতভাবে জানো যে, কিয়ামত এসে গেছে আর তখন যদি হাতে একটি গাছের চারা থাকে যা রোপন করা যাবে, তবে সেই চারাটি লাগাবে" (বোখারি)। প্রকৃতিক পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষণ ইসলামে নিষেধ। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন করে সেখানে ফেলতে হবে এবং সময়মতো সেটি পরিষ্কার করতে হবে। রাসুল (স) বলেন, "পানির ঘাটে, রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়ায় মলত্যাগ থেকে বিরত থাকবে” (আবু দাউদ)।

4 views

Related Questions