উদ্দীপকে 'B' চিহ্নিত রোগ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে 'B' চিহ্নিত রোগটি হলো-ওলান প্রদাহ রোগ। উক্ত রোগ প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিচে বিশ্লেষণ করা হলো-
১. ওলান হতে ভালোভাবে দুধ দোহন করতে হবে, ওলানে বরিক এসিড বা ডেটল মিশ্রিত উষ্ণ পানির ছেঁক দেওয়া যায়। তবে ওলান গরম থাকা অবস্থায় ছেঁক দেওয়া উচিত নয়।
২. ম্যাস্টালিন বা নিওম্যাস্ট টিউব-প্রতিটি আক্রান্ত বাঁটে ১টি টিউবের সম্পূর্ণ ওষুধ ঢুকাতে হবে পর পর ৩ দিন। তারপর ওলান ম্যাসেজ করে দিতে হবে।
৩. ম্যাস্টালিন বা নিওম্যাস্ট টিউব- প্রয়োগের পাশাপাশি জেন্টাসিন ৫% ইনজেকশন প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ১০ মিলি করে ১২ ঘণ্টা পর পর মাংসপেশিতে প্রয়োগে ভালো ফল পাওয়া যায়।
৪. ওলানে তীব্র প্রদাহের ক্ষেত্রে প্রেভানিভেট ইনজেকশন প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ৩-৪ মিলি হিসেবে পর পর ২ দিন মাংসে বা ফ্লগান ইনজেকশন অনুরূপ পশুতে ৪ মিলি হিসেবে ৩ দিন মাংসে প্রয়োগ করতে হবে। এতে প্রদাহ কমবে, বাঁট রক্ষা পাবে। গর্ভবতী গাভিকে প্রেভানিডেট ইনজেকশন দেওয়া যাবে না।
৫. দুধ দোহনের আগে বাট ও ওলান ভালো করে ধুয়ে দিতে হয়, দোহনকারীর হাত পরিস্কার রাখতে হবে, পাত্র পরিস্কার ও জীবাণুমুক্ত হতে হবে, গাভির বাঁট বা ওলানে আঘাত দেওয়া যাবে না।
৬. অক্সিসেনটিন ১০০ প্রতি ১০০ কেজি ওজনের পশুর জন্য ৫ মিলি করে ২৪ ঘণ্টা পর পর ২-৪ দিন মাংসে প্রয়োগ করতে হবে।
৭. ওলানে পচা রক্ত আসলে ক্লোরসন ১০ এমএল-৬০টি ২০ মিলি করে পরপর ৫ দিন দিনে একবার করে প্রয়োগ করতে হবে।
৮. ওলান প্রদাহ কমাতে রেনামাইসিন ইনজেকশন দেওয়া যায়; কিন্তু দুধ কমে যেতে পারে।