1 Answers
বরুন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দুইটি সংকর জাতের গাভি ক্রয় করে লালন-পালন করেন। তন্মধ্যে একটি গাভি প্রতিদিন ২২ কেজি দুধ দেয়। গাভির শরীর রক্ষণাবেক্ষণ ও প্রথম ৫ লিটার দুধ উৎপাদনের জন্য গাভিকে ৩ কেজি দানাদার খাদ্য প্রদান করা প্রয়োজন। ৫ লিটারের ঊর্ধ্বে প্রতি ৩ লিটার দুধ উৎপাদনের জন্য ১ কেজি হারে দানাদার খাদ্য বেশি দিতে হবে। অতিরিক্ত দুধের পরিমাণ ২২- ৫ = ১৭ লিটার।
৩ লিটার অতিরিক্ত দুধের জন্য অতিরিক্ত দানাদার খাদ্যের প্রয়োজন ১ কেজি
১ লিটার অতিরিক্ত দুধের জন্য অতিরিক্ত দানাদার খাদ্যের প্রয়োজন কেজি
১৭ লিটার অতিরিক্ত দুধের জন্য অতিরিক্ত দানাদার খাদ্যের প্রয়োজন কেজি
= ৫.৬৭ কেজি
গাভিটিকে মোট খাদ্য প্রদান করতে হবে, ৩ + ৫.৬৭ = ৮.৬৭ কেজি
অতএব, বরুনের গাভিটির জন্য প্রতিদিন ৮.৬৭ কেজি দানাদার খাদ্য প্রয়োজন।