1 Answers

ইভার খামারে একটি ছাগলের মুখে ও কানে ফোস্কা তৈরি হয়েছিল যা গোট পক্স রোগ এবং আরেকটি ছাগলের পেট ফুলে গিয়েছিল যা ছাগলের পেট ফোলা রোগ।

ছাগলের গোট পক্স রোগ সাধারণত বাতাসের মাধ্যমে ভাইরাস সংক্রমণের কারণে হয়। এসব রোগে আক্রান্ত হলে ছাগলকে এন্টিবায়োটিক প্রদান করতে হবে। ক্ষত স্থানে ১% ক্লোরামাফেনিকল সলিউশন ও টেট্রাসাইক্লিনের গুঁড়া দিনে একবার করে প্রয়োগ করতে হবে। প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ছাগলকে এক বছর অন্তর অন্তর গোট পক্স টিকা দিতে হবে। এই রোগে কোনো পশু মারা গেলে তাকে কোনো খোলা জায়গায় ফেলে না রেখে চুন মাখিয়ে গর্তে পুঁতে ফেলতে হবে। অনেক সময় নতুন জাতের সবুজ ঘাস প্রচুর পরিমাণে খেয়ে ফেললে ছাগলের পেট ফুলে যায়। ছাগলের রোগ দেখা দিলে এক কাপ তিসির তেল খাওয়াতে হবে। তাছাড়া ব্লোটোসিল ২০ মিলি ১২ ঘণ্টা অন্তর খাওয়াতে হবে। তবে অত্যাধিক পেট ফুললে সূঁচ ফুটিয়ে গ্যাস বের করে দিতে হবে। এছাড়া কচি সবুজ ঘাস বেশি করে খাওয়ানো বন্ধ করতে হবে।

এসব ব্যবস্থার মাধ্যমে ইভা তার খামারের ছাগলের রোগগুলোর প্রতিকার করতে পারে।

5 views

Related Questions