1 Answers
bcc;
cc;
subject: শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ
প্রিয় মিজানুর,
আশা করি ভালো আছো।
তোমাকে নওগাঁর মহাস্থানগড়ে, ২৮/০৭/২০২৪ তারিখে একটি শিক্ষাসফরে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে চাই। "স্যাট একাডেমি” এই সফরটি আয়োজন করছে এবং আমি মনে করি এটি তোমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। এই সফরের মাধ্যমে আমরা মহাস্থানগড় সম্পর্কে অনেক কিছু শিখতে পারব। আমরা ড.ইনজামামুল এর সাথে দেখা করব, যিনি মহাস্থানগড়ে বিষয়ে একজন পন্ডিত ব্যাক্তি। আমরা মহাস্থানগড় এর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করব এবং সেখানকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারব।
আমি মনে করি এই সফরটি আমাদের জন্য শিক্ষামূলক ও উপভোগ্য হবে। তুমি যদি আগ্রহী হও, তাহলে দয়া করে ২৫/০৭/২০২৪ তারিখের এর মধ্যে আমাকে জানাও। আমি তোমার জন্য স্থান বুক করব।
আশা করি তুমি আমার সাথে যোগদান করবে।
শুভেচ্ছান্তে,
হারুন