কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
1 Answers
bcc;
cc ;
subject: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভুতি
প্রিয় সমরেশ
আশা করি সবাই ভালো আছ। আজ আমি তোমাকে এমন একটি অভিজ্ঞতার বর্ণনা দিব, যা শুনলে তোমারও ইচ্ছা জাগবে সমুদ্রসৈকতে সুর্যাস্ত দেখার। গত ১৫ ফেব্রুয়ারি আমরা কলেজ থেকে শিক্ষা সফরে কুয়াকাটায় গিয়েছিলাম । সেখানকার দষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, সূর্যাস্ত সবই মন হরণ করার মতো। বাংলাদেশের সৌন্দর্যের অপূর্ব লীলাক্ষেত্র কুয়াকাটা।
খুলনা থেকে লঞ্চযোগে আমর যখন কুয়াকাটা পৌছালাম তখন বেলা তিনটা। দূর থেকেই আমরা উদার সমুদ্রের আহ্বান শুনতে পেলাম। কোথাও কোনে আড়াল-আবডাল নেই। যতদূর চোখ যায়, কেবল জল আর জল। পৃথিবী যে কত বিচিত্র সুন্দর রূপ ধারণ করে আছে, তা এখান থেকে কিছুটা অনুভব করা যায়। কুয়াকাটায় পৌঁছে আমরা একটি রেস্টহাউসে উঠলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল চারটায় সুর্যাস্ত দেখার জন্য যাত্রা শুরু করলাম।
প্রায় তিন কিলোমিটর হাঁটার পর সমদ্রতীরে পৌছালাম। কী চমৎকার দৃশ্য! তোমাকে বলে বোঝাতে পারব না। আমরা বালির ওপর বসলাম। বিকেল গড়িয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই প্রকৃতির লীলাক্ষেত্র কুয়াকাটায় সুর্য ডুব দেবে। গোধূলিলগ্নে রক্তিম সূর্য ধীরে ধীরে সাগরজলের দিকে নেমে যেতে শুরু করল। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেদিকে চেয়ে রইলাম। তখন সমুদ্র ছিল অপেক্ষাকৃত শান্ত। দিগন্তের রক্তিম আভা জলের ওপর পড়ে চিকচিক করতে লাগল। সমুদ্রের শীতল হাওয়ায় আমাদের দেহমন প্রশান্তিতে ভরে গেল।
আমরা অপলক চোখে মাঝ সমুদ্রে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অবলোকন করলাম। সে দৃশ্য দেখে কে মনে করবে না যে, সূর্য সত্যি সত্যি সমুদ্রে ডুবে যাচ্ছে না। এর কিছুক্ষণ পরেই আঁধারের অবগুণ্ঠনে কুয়াকাটার অপূর্ব লীলা ঢাকা পড়ল। তখন আমরা রেস্টহাউসের উদ্দেশে পা বাড়ালাম। তোমাকে অন্তত একবার এখানে বেড়িয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কুয়াকাটা অবশ্যই তোমাকে মুগ্ধ করবে। আজ আর নয়। তোমার মঙ্গল কামনা করে শেষ করছি।
ইতি
তোমার বন্ধু
মিজান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy