1 Answers
bcc;
cc;
subject: "বই পড়ার গুরুত্ব"
স্নেহের রাজু,
আমার অনেক আদর ও স্নেহ নিও। গতকাল তোমার ইমেইল পেয়ে আনন্দিত হয়েছি। এরচেয়েও অনেক বেশি আনন্দ পেয়েছি দশম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে তোমার সর্বাধিক নম্বর পাওয়ার সংবাদ জেনে। তোমার এ কৃতিত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বিধানকল্পে মানুষ একন বিজ্ঞানচর্চা শুরু করেছিল। বিজ্ঞানের হাত ধরে মানুষ সেদিন পেয়েছিল জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি, পেয়েছিল জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্যের আশ্বাস। দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা আত্যাবশ্যক। বিজ্ঞান ছাড়া বর্তমান পৃথিবী অচল।
কাজেই বিজ্ঞান বিষয়ে তোমাকে অধিক মনোযোগী হতে হবে। আর সে জন্যে তোমাকে ভালো ভালো বিজ্ঞান সাময়িকী এবং বিজ্ঞান লেখকদের ভালো ভালো বই পড়তে হবে। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংগঠন থেকে যেসব বিজ্ঞান সাময়িকী প্রকাশিত হয় সেগুলো পড়তে পার। 'সায়েন্স ওয়ার্ল্ড' নামে একটি বিজ্ঞান সাময়িকী বের হয়, সেটা পড়তে পার। তাছাড়া দৈনিক পত্রিকাগুলোতেও বিজ্ঞানভিত্তিক নানা প্রতিবেদন ছাপা হয়; নতুন নতুন আবিষ্কারের সংবাদ প্রকাশিত হয় যা পড়ে তুমি সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে তথ্য নির্ভর জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের দেশে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে অনেক মজার মজার বই রচিত হয়েছে। যেমন- আবদুল্লাহ আল মুতীর এসো বিজ্ঞানের রাজ্যে, 'আবিষ্কারের নেশায়', 'বিজ্ঞান ও মানুষ, 'এ যুগের বিজ্ঞান' ইত্যাদি। এসব বই পড়লে বিজ্ঞানের বহু অজানা দিক সম্পর্কে জানতে পারবে।
কাজেই বিদালয়ের পাঠ্যবিষয় ঠিকমতো পড়ার পাশাপাশি নিজেকে একজন বিজ্ঞানমনষ্ক ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমি তোমাকে নানা ধরনের বিজ্ঞান সাময়িকী ও বিজ্ঞানের বই পড়ার পরামর্শ দিচ্ছি। লেখাপড়ার মধ্য দিয়ে একজন যোগ্য মানুষ হিসেবে তোমাকে গড়ে উঠতে হবে। বিজ্ঞানমনষ্ক জানী মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই তোমার একমাত্র কাজ ও কর্তব্য।
তোমার সুন্দর জীবন ও সর্বাঙ্গিন সাফল্য কামনা করি।
তোমার শ্রদ্ধেয় বড় ভাই
নাজ্জার
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy