1 Answers
সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতিবান মানুষও যে স্বাধীনতার পরিচায়ক, সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকান্ডে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়।
= Cultural movement is an important part of the liberation war of Bangladesh. Culture was the lifeline of the political movement that started under the leadership of Bangabandhu after 1947. Progressive cultural organizations are formed in the succession of the liberation movement and the practice of free will and the emergence of non-communal consciousness among the common people. Keeping that ideology in mind, the masses participated in the war of liberation. That not only a sovereign state but independent and cultural people are an introductory to independence was observed in cultural movements and activities during that time.